
কুষ্টিয়া জেলায় দৌলতপুরে একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধির ওপর হামলা, মোটরসাইকেল ও অর্ধ লক্ষ টাকা ছিনতাই।
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া-ঘোড়ামারা মাঠে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হাফিজুর রহমান। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, হাফিজুর রহমান যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন একদল ছিনতাইকারী তার পথরোধ করে এবং তাকে পিটিয়ে গুরুতর জখম করে।
ছিনতাইকারীরা তার মোটরসাইকেল ও নগদ অর্ধ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত হাফিজুরকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।