
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের তিনজন শিক্ষকের পদত্যাগের দাবিতে সকাল ১০ ঘটিকা থেকে শত শত শিক্ষার্থী সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা সম্রাট স্যার, শাজাহান স্যার , ও প্রিন্সিপাল স্যার, এই তিনজনার পদত্যাগের দাবিতে পুলিশ লাইনের সামনে মেহেরপুর ,ও কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
যতক্ষণ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের দাবি না মেনে নিচ্ছেন ততক্ষণ তারা পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের এই শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শুভ কুমার পাল বলেন সম্রাট স্যার ও শাহজাহান স্যার আমাদের স্কুলের ছাত্রীদের উপর নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং অভিভাবকদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেন।
এমনকি অনেক সময় মেয়েদেরকে কুপ্রস্তাবনাও দিয়ে থাকেন। অধ্যক্ষ মহোদয় তার কোন সুষ্ঠ বিচার করেন না তাই যতক্ষণ এই শিক্ষকদের বিচার না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।
মোঃ আরিফুল ইসলাম রাসেল, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণি শিক্ষার্থী তিনি বলেন আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি যত সময় আমাদের এই ন্যায্য দাবি না মেনে নেয়া হবে তত সময় আমরা সড়ক অবরোধ করে রাখবো এবং আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী তাসলিমা খাতুন বলেন স্কুলে যদি আমরা সুরক্ষা না পাই তাহলে যাব কোথায়। শিক্ষকদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করতে আসি আর এই শিক্ষকরাই যদি হয় উগ্র মেজাজী তাহলে আমরা শিক্ষা নেব কি? শুধু তাই নয় শিক্ষকদের দ্বারা আমাদের নানা রকম হয়রানি হতে হয়। তাই আমি শিক্ষকদের একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা দেখতে চাই।
কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ঈশিতা খাতুন বলেন আইন শুধু কাগজে কলমে লিপিবদ্ধ থাকলেই হবে না তার বাস্তব প্রয়োগ থাকতে হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর আর এই কারিগর যদি অমানবিক হয় তাহলে আমরা যাব কোথায়?
পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সামনে থেকে একজন প্রত্যক্ষদর্শী জানান আমি দীর্ঘ সময় ধরে এই শিক্ষার্থীদের পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের সামনে আন্দোলন করতে দেখছি কিন্তু এর সুষ্ঠ কোন সমাধান দেখছি না।
তাই আশা করি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এর একটি সুষ্ঠ সমাধান করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাবেন এতেই হবে এই আন্দোলনের সার্থকতা।