
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় মিরপুর থানাধীন ভরসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী
মোঃ নুর আলম (ইকবাল শেঠ),পিতা মৃত কাইয়ুম শেঠ, সাং ময়না গাড়ি, চিথলিয়া, পোঃ পোড়াদহ, থানা মিরপুর জেলা কুষ্টিয়া। মোবাইল নং ০১৭১৩ ৯২১৮৮০ এন আই ডি ৮৬৬৫৬৯৩২০৯।
সংবাদ সম্মেলনে তিনি যা বললেন, আমি মোঃ নুর আলম
(ইকবাল শেঠ) আমি দীর্ঘদিন যাবত আমার পৈত্রিক ব্যবসা সুনামের শহীদ পরিচালনা করিয়া আসিতেছি।
মোঃ ইমরান হোসেন, পিতা মোঃ শফি, সং দক্ষিণ কাটদহ, পোঃ পোড়াদহ, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া। ইমরান আমার পূর্ব পরিচিত, এবং সুসম্পর্কের সুবাদে আমার প্রতিষ্ঠান থেকে, মালামাল বাঁকিতে ক্রয় করে। যাহার মূল্য ১৫ লক্ষ ৫০ হাজার টাকা, ক্রয়কৃত মালের মূল্য বাবদ সাক্ষী গণের সম্মুখে ১৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
ইং ০৪/০৮/২০২৪ তারিখে ওয়ান ব্যাংক লিঃ ব্রাঞ্চ কোড ১৬৫৫০১৩৬৫ হিসাব নং ০৭৮২০৭০০০৪৭৯৩ চেক নং OBL/SB-S 2352186, টাকার পরিমান ১৫,৫০,০০০|=চেক টি নগদায়নের জন্য, ইং ১২/০ ৮ /২০২৪ তারিখে পূবালী ব্যাংক পি এল সি, পোড়াদহ শাখার মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকে, নির্দিষ্ট হিসাবে চেকটি জমা প্রদান করিলে, উক্ত হিসাবে টাকা জমা না থাকাই ব্যাংক ম্যানেজার চেকটি lnsufficient fund লিখিয়া ডিসঅনার করেন,এবং ডিসঅনার সার্টিফিকেট প্রদান করেন। আমি সার্টিফিকেট পাওয়ার পরে,এ্যাডভোকেটের মাধ্যমে গত ইং ১৪/০৯/২০২৪ তারিখে রেজিস্ট্রি ডাকযোগে ইমরান হোসেনের বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করিলে, লিগ্যাল নোটিশটি ফেরত আসে নাই। জেনারেল ক্লজেস এ্যাকট ১৮৯৭ এর ২৭ ধারা অনুযায়ী লিগ্যাল নোটিশ প্রেরণের তারিখ হইতে নির্দিষ্ট সময়, অতিবাহিত হওয়ার পর গত ইং ১৪/০৯/২০২৪ তারিখে মামলার কারণ উদ্ভব হইয়াছে।
আসামী দি নেগোসিয়েবল ইন্সট্রুমেন্স এ্যাকট এর ১৩৮ ধারায় অপরাধ সংঘটন করিয়াছেন। সাক্ষীগণ ঘটনার বিষয় অবগত আছে, এবং সাক্ষ্য দ্বারা বিজ্ঞ আদালতে তারা প্রমাণ করিবে।
সাক্ষী গন যারা সাক্ষ্য দিবেন —————————————
১: মোঃ কামরুল ইসলাম
পিতাঃ মোঃ সিরাজুল ইসলাম, সাং পোড়াদহ পোঃ পোড়াদহ থানা মিরপুর জেলা কুষ্টিয়া।
২: ম্যানেজার ওয়ান ব্যাংক লিঃ ব্রাঞ্চ কোড ১৬৫৫০১৩৬৫।
৩: ম্যানেজার পূবালী ব্যাংক পি এল সি পোড়াদাহ শাখা কুষ্টিয়া।
আসামীএকজন প্রতারক, বিশ্বাস ভঙ্গকারী, পর সম্পদ লোভী,জালিয়াত, ওয়াদা ভঙ্গকারী, আইন অমান্যকারী ব্যাক্তি।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আইন মান্যকারী ব্যক্তি এজন্য আইনের দারস্ত হয়েছি, বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমেই সমাধান হবে।