
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে সকল তিন চাকার সিএনজি, ইজিবাইক চলাচল নিষিদ্ধ করেন মাহামাণ্য হাইকোর্ট।
নিষিদ্ধর পরও দীর্ঘদিন যাবৎ শেখপাড়া বাজার টু কুষ্টিয়া চৌড়হাস পর্যন্ত প্রায় ৫০ টির বেশি সিএনজি এবং ৭০ টির বেশি ইজিবাইক প্রত্যেহ চলাচল করে।
একটা সিএনজি/ইজিবাইক কুষ্টিয়া শহর চৌড়হাস হতে শেখপাড়া বাজরে আসা পর্যন্ত চার জায়গায় (শেখপাড়ায় ১০/—টাকা, লক্ষীপুর ১০/— বিত্তিপাড়া ২০/—টাকা ও চৌড়হাস ২০/—) মোট= ৬০/—টাকা স্ট্যাটার মাষ্টারকে প্রতি গাড়ীর জন্য প্রত্যেহ দিতে হয়। এই স্ট্যাটারের টাকা নিয়ে প্রায়ই গাড়ীর ড্রাইভার ও স্ট্যাটার মাস্টারের মধ্যে হাতাহাতিসহ মারামারি হয়। অদ্য ইং ২৬/৯/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় মোঃ মধু বিশ্বাস (৪৭), পিতা:- মৃত রাশেদ বিশ্বাস, সাং- শেখপাড়া, থানা:- শৈলকুপা, জেলা:- ঝিনাইদহ শেখপাড়া বাজার হতে সিএনজি গাড়ীতে যাত্রী নিয়ে বিত্তিপাড়া বাজারে গেলে বিত্তিপাড়া বাজারের স্ট্যাটার মাষ্টার ১। মোঃ মোজাম্মেল দাই (৪৫), পিতাঃ মৃত মোবারক দাই সাং উজানগ্রাম, থানা:—ইবি,জোলা:-কুষ্টিয়া তার কাছ থেকে ২০/— টাকা সহ আরো রোডে চলাচলের জন্য ৫,০০০/— টাকা জমা চাইলে সে দিতে অস্বীকার করলে স্ট্যাটার মাষ্টার মোঃ মোজাম্মেল দায় স্থানীয় দাপটি লোক এবং বিত্তিপাড়া স্ট্যাটার সহকারী মাষ্টার ১। মোঃ বাদশা (৩০),পিতা— মৃত হক মন্ডল,সাং— উজানগ্রাম,২। মোঃ জনি হোসেন (৩০), পিতাঃ মোঃ ডালিম হোসেন ৩। মোঃ আরিফুল (৩৫) পিতাঃ খলক উভয় সাং সোনাইডাঙ্গা ৫। মোঃ মনিরুল ইসলাম(৪০),পিতা— অজ্ঞাত ,সাং— উজানগ্রাম, ৬। মোঃ শামিম (৩৫) পিতাঃ অজ্ঞত সাং করিমপুর সর্ব থানাঃ ইবি, জেলাঃ কুষ্টিয়া ৭। মোঃ নাজমুল (৫০) পিতাঃ মৃত গোলাপ সাং— বালিয়াপাড়া, ৫। মোঃ রেজাউল (৪৫) পিতাঃ জুলমত সাং কুমারগাড়া উভয় থানা— কুষ্টিয়া সদর সর্ব জেলা:- কুষ্টিয়ারা এসে সকলে শেখপাড়া,শান্তিডাঙ্গা অঞ্চলের সিএনজি বিত্তিপাড়া বাজারে আসা নিষিদ্ধ করে তাদেরকে মারপিট করে (উল্লেখ সকল স্ট্যাটার মাষ্টাররা আগে আওয়ামীলীগ ছিলো এখন সুবিধাভোগী বিএনপি দল করে)। মধু বিশ্বাসসসহ শেখপাড়া,শান্তিডাঙ্গা অঞ্চলের সকল সিএনজি গাড়ী হতে যাত্রীদের নামিয়ে দেয়। এ নিয়ে সিএনজি ও ইজিবাইক গাড়ীর ড্রাইভার ও বিত্তিপাড়া স্ট্যাটার মাষ্টার মোঃ মোজাম্মেল দায়দের মধ্য যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের সম্ভবনা রয়েছে।