
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত বৃহস্পতিবার (১৯ রমজান) বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের ফতেপুর দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ।
ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুক খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কে এম খলিলুর রহমান।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রভাষক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়া একই দিন সাগরদাঁড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, মজিদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের গোলাঘাটা দাখিল মাদ্রাসা মাঠে, ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সুফলাকাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের কাকবাধাল মসজিদের সামনে, গৌরিঘোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের সন্ন্যাসগাছা দাখিল মাদ্রাসা মাঠে ও হাসানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের বুড়িহাটি বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।