
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে আওয়ামী লীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে থানা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় অনুষ্ঠিত মিছিলটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, বিএনপি নেতা রেজাউল ইসলাম, কামরুল ইসলাম গাজী, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।