
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রা ও বিকালে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
থানা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক ময়দান গিয়ে শেষ হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, থানা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বল, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজি, বিদ্যানন্দ কাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সহাস্রাধিক নেতা-কর্মী।
ওই দিন বিকালে আলোচনা বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাসাস কেশবপুর শাখার শিল্পীরা।
এছাড়া একই দিন সকালে থানা কৃষক দলের উদ্যোগে ৪শতাধিক কৃষকদের মাঝে গামছা বিতরণ করা হয়।