
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষাথী তাহসিনা তানহা, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মায়মুনা ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।