
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
আগামী ১৯ নভেম্বর যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদ থেকে চারবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবু বকর আবু ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে যশোরের কেশবপুর পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৭ নভেম্বর) পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক দবির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এলাহি বক্স, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজহারুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কারি, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন প্রমুখ। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।