
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
আগামী বছরের জানুয়ারি মাসের ৭ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার কাজ শেষ হয়েছে। দলীয় তথ্য অনুযায়ী আগামীকাল ২৩ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া আশায় রাজশাহী জেলার মধ্যে এ আসনে সর্বোচ্চ দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়া হয়েছে। সাবেক ও বর্তমান সংসদ সদস্যসহ ১৬ জন আওয়ামী লীগের প্রবিণ ও নবীণ নেতারা মনোনয়ন উত্তোলন করেন।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়ে ওইসব প্রবিণ ও নবীণ নেতারা নির্বাচনী আসন ছেড়ে ঢাকায় অবস্থান করছেন তারা।
মনোনয়ন প্রত্যাশি নেতারা যার যে অবস্থান থেকে নির্বাচনী বোর্ডের কেন্দ্রীয় নেতাসহ হেভিওয়েট নেতাদের সাথে যোগযোগ রক্ষা করে চলেছেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছেন।
এদিকে পুঠিয়া-দূর্গাপুরে কে হচ্ছেন নৌকার মাঝি? এমন জল্পনা কল্পনা চলছে এ আসনের দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে।
তবে এ আসনের বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমানের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ইতিমধ্যে দুর্নীতিদমন কমিশন ঢাকা হেড কোয়াটারে কবিরুল ইসলাম সূর্য নামে একজন আইনজীবী গত অক্টোবর মাসের ১৮ তারিখে নিয়োগ বানিজ্য, স্বজনপ্রীতিসহ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযোগ দাখিল করেছেন। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ ও প্রকাশ হয়েছে। তবুও পুঠিয়া-দুর্গাপুরের একাংশের আওয়ামীলীগ নেতাকর্মীরা মনে করছেন তিনিই দ্বিতীয় বারের মত নৌকার মনোনয়ন পাবেন।
অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উপর আস্থা ও বিশ্বাস রেখে নৌকার মনোনয়নে আশাবাদী রাজশাহী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও পুঠিয়া-দুর্গাপুরের দুইবারের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
দুর্গাপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং পুঠিয়া উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করেন, আওয়ামী লীগের সংগঠন রক্ষা করতে হলে, সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার বিকল্প কিছু দেখছি না। কেনোনা আব্দুল ওয়াদুদ দারা একজন মুক্তিযোদ্ধার সন্তান, তার বাবা আউয়াল কাজী পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি পুঠিয়া-দুর্গাপুরের এমপি থাকা অবস্থায় অবকাঠামো উন্নয়ণ সহ ব্যাপক উন্নয়ণ করেছিলেন। ২০১৮ সালে দলীয় কিছু ঘাতকদের কারনে মনোয়ন থেকে ছিটকে পড়েন তিনি। তবুও দিন রাত পুঠিয়া- দূর্গাপুরের মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পিছুটান দেননি কখনও। আব্দুল ওয়াদুদ দারার রাজনৈতিক পারদর্শীতা দেখে জননেত্রী শেখ হাসিনা তাকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব পাওয়ার পরে জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন এবার পুঠিয়া-দুর্গাপুরে মানুষের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা দারাকেই এ আসনের নৌকার মনোনয়ন দিবেন।
এছাড়াও অন্যান্য নৌকার মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জিএম হিরা বাচ্চুসহ সবারই কম বেশি জনপ্রিয়তা রয়েছেন।