
হাফিজুর রহমান (বিশেষ)প্রতিনিধি ক্রাইম
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্নব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে অর্নব ময়লাপোতা থেকে মোটরসাইকেলযোগে শিববাড়ি যাচ্ছিল। এসময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে গুলি করা হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
খুলনা সিটি মেডিকেলের জরুরি বিভাগের সামনে দাড়িয়ে নিহত অর্নবের বাবা নিতিশ কুমার সরকার বলেন, অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র সে, রোল নং ২৩০৩১৭।
এখনও কি কারণে বা কারা তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।