
খুলনায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে ফুটওভার ব্রিজ
স্টাফ রিপোর্টার আলামিন হাওলাদার
খুলনার সড়কের পাশে বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন পথচারীসহ শিক্ষার্থীরা। ভোগান্তি লাঘবে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নগরীতে প্রথমবারের মতো দুটি গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও দৌলতপুরের বিএল কলেজের সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও দৌলতপুরের বিএল কলেজের সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ।
সড়ক বিভাগ জানায়, পর্যায়ক্রমে আরও ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর ব্রিজের সেবা নিশ্চিতে প্রশাসনের নজরদারির আহ্বান বিশেষজ্ঞের।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার ফল বাস্তবে রূপ নিচ্ছে। নগরীর প্রবেশদ্বার গল্লামারি এলাকার খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও দৌলতপুরের বিএল কলেজের সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ।
আরও পড়ুন: ফার্মগেটে সংসদ ভবনের আদলে তৈরি ফুটওভার ব্রিজে চলাচল শুরু
সড়ক বিভাগ জানায়, খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ৩ কোটি ৯২ লাখ টাকা ও খুলনা-যশোর মহাসড়কের সরকারি বিএল কলেজের সামনে ৩ কোটি ৫৪ লাখ ব্যয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ। ব্রিজ ২টি নির্মাণের কাজ পেয়েছেন কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড, আবিদ মনসুর কনস্ট্রাকশন (জেভি) নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ইতিমধ্যে খুবি’র প্রধান ফটকের সামনে ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্রিজ নির্মােেণর কাজ সম্পন্ন করতে হবে। ১১টি পিলারের উপর ব্রিজের স্টিল প্লেট স্থাপন করা হবে। প্লেট তৈরির কাজ চট্টগ্রামের একটি ওয়ার্কশপে চলমান রয়েছে। ১১টি পিলারের মধ্যে ইতিমধ্যে ৫টি পিলারের বেজ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। যা মূল কাজের ২৫ থেকে ৩০ শতাংশ। বাকি পিলারগুলার বেজ ঢালাইয়ের কাজ দ্রুতই সম্পন্ন হবে।
সওজ সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য তাগিদ দিয়ে আসছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরও ডিও লেটার দেন। স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটার দেন। এরই পরিপ্রেক্ষিতে খুলনা সওজ ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য গত বছরের শেষের দিকে পরিকল্পনা গ্রহণ করে।