
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়ায় গতকাল সোমবার পুলিশ এবং আন্দোলন কারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সকাল থেকে শুরু হয়ে,দুপুর দুইটা পর্যন্ত চলে। এতে নর ক্ষেত্রে পরিণত হয়, আন্দোলন কারীরা কুষ্টিয়া মডেল থানা ঘেরাও করে ব্যাপক আকারে ভাঙচুর করে। এবং আগুন ধরিয়ে দেয়, মজমপুর গেটের ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এবং এমপি হানিফ সাহেবের বাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে।গতকাল কুষ্টিয়াতে বহু হতাহতর খবর পাওয়া গেছে, ৮ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। এদের মধ্যে একটি বাচ্চাও ছিল। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আন্দোলন কারীরা শুনে আনন্দ উল্লাস করতে থাকে। শেখ মুজিবারের ভাস্কর্যগুলো ভেঙ্গে দেয়, এবং পুলিশ লাইনের মধ্যে একটি নৌকা স্থাপন করা হয়েছিল সেটাকে ভাঙতে গেলে পুলিশেরা নিজেই ভাঙতে শুরু করে জনতার ঢল ঠেকানোর জন্য। এক পর্যায়ে ভাঙ্গা কমপ্লিট হলে, আন্দোলনকারীরা শান্ত হয়, মধ্যরাত পর্যন্ত আনন্দে উল্লাসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াই। বলতে শোনা যায় দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে, এবং মিষ্টির দোকানগুলো ফাঁকা হয়ে যায় মিষ্টিমুখ করাতে গিয়ে, যারা বিএনপি রাজনীতি করতো অনেকেই বলেছেন দীর্ঘ ১৫ বছর ঘরে মাথা দিতে পারি নাই, আজকে শান্তির ঘুম ঘুমাবো নিজের বসত বাড়িতে ইনশাআল্লাহ ।