
সরকার মাজহারুল ইসলাম
(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নামাশুলাই এলাকায় শনিবার সকালে ৮টার দিকে কালিয়াকৈর টু মাওনা মহাসড়কে ইটবহন করা একটি ট্রাকের সাথে ৪জন যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেয় সিএনজির চালকসহ ৩ জনের মৃত্যু ঘটে। এসময় গুরুতর আহত হন ইমদাদুল নামের একজন পুলিশ সদস্য। আহত ওই পুলিশ সদস্যকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৃত সিএনজি চালক হলেন, জামালপুর জেলার সদর থানার সুনিয়াটেক গ্রামের চাঁন মিয়ার ছেলে ওবায়দুর রহমান। তিনি টান-কালিয়াকৈর এলাকায় ভাসাভাড়া থেকে ওই মহাসড়কে সিএনজি চালাতো। তবে তাৎক্ষণিক অপর ২নিহতের পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় ৩জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১জন পুলিশ সদস্য গুরুতর আহত আছে। ইতিমধ্যে নিহত ১জনের পরিচয় পাওয়া গেছে। অপর ২জনের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন আছে। তবে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালাতক আছে।