
নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে যখন উত্তাল বাংলাদেশ ঠিক তখনই হঠাৎ করে গত ২০-জুলাই-২০২৪ ইংরেজি তারিখ রাত ১২:০০ ঘটিকার সময় সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান কারফিউ এর আওতায় এনে তাহা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। যাহা সম্পর্কে অবগত ছিল না কোন শিল্প প্রতিষ্ঠান তাই প্রতিদিনের ন্যায় অফিসে কাজের জন্য আসেন গাজীপুর ল্যাভেন্ডার ফ্যাশন লিঃ এর সকল শ্রমিক। অফিসে আসার পর উক্ত শতভাগ রপ্তানিমুখি পোশাক শিল্প প্রতিষ্ঠানটি সরকার ঘোষিত কারফিউ এর প্রতি আস্থা রেখেই কম্পানিটি বন্ধ ঘোষণা করা হয়।
কিন্তু আশংকা যেন রয়েই যায় কারন এই সরকারি নির্দেশনা সম্পর্কে অবগত ছিল না গার্মেন্টন্স শিল্প প্রতিষ্ঠানের কোন শ্রমিক-ই সে জন্য চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের অধিকাংশ শ্রমিকদের তাদের ঘরে ছিল না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যার মধ্যে অন্যতম ছিলেন গার্মেন্টস শ্রমিক মোঃ মনির হোসেন।পিতাঃ মোঃ আলমগীর মাতাঃ আলেয়া বেগম যার স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ কার্তিক পাশা, পোস্টঃ দমকি থানাঃ দমকি জেলাঃ পটুয়াখালী।
বর্তমান ঠিকানাঃ দীঘিরচালা, চান্দনা চৌরাস্তা, বাসন, গাজীপুর ১৭০২ ।
তিনি গাজীপুর ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেড এর একজন শ্রমিক। অফিস সংলগ্ন সরকার গলি মোঃ রফিক মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। হঠাৎ কারফিউ জারি হওয়ায় বিপাকে পড়েন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোঃ মনির হোসেন। প্রতিদিনের ন্যায় ছিল না তার ঘরে কোন খাবার। তাই খুদা নিবারণের জন্য তার বাসায় কোন কিছু না থাকায় তিনি বৃদ্ধ বাবা,মা, দুই বোন, স্ত্রী, ও একমাত্র শিশু সন্তান এর জন্য লুঙ্গি ও গেঞ্জি পরিহিত অবস্থায় দুপুর ১২ঃ৩০ ঘটিকার সময় চাল কিনার উদ্দেশ্য গাজীপুর চৌরাস্তা ময়মনসিংহ সড়কে সরকার গলির সম্মুখ দিকে তার অফিসের সামনে বের হলে সেখানে কর্তব্যরত পুলিশ কিছু জানতে না চেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়ে যাহা গার্মেন্টন্স শ্রমিক মোঃ মনির হোসেন এর দুই পায়ে আঘাত হানে এবং সাথে সাথেই পায়ের দুটি হাড় ভেঙ্গে যায়, যার ফলশ্রুতিতে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।
উক্ত স্থান থেকে পুলিশ সরে গেলে স্থানীয় লোকজন তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব নয় তাই এলাকার লোকজনের সহযোগিতায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেও টাকার অভাবে নিতে পারছেন না তার কাঙ্খিত চিকিৎসা।
অপরদিকে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে তার পরিবার। একমাত্র কর্মজীবী মোঃ মনির হোসেন এর অকাল দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে তার বৃদ্ধ বাবা,মা, দুই বোন, স্ত্রী ও একমাত্র শিশু সন্তান এমন অবস্থায় মানবিক দিক বিবেচনা পূর্বক তার সুচিকিৎসা ও ভবিষ্যৎ জীবনে সাংসারিক ব্যায়ভার বহনের জন্য প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।