
বিশেষ প্রতিনিধি
শিশু কিশোরদের ব্যবহার করছে কিছু বড় বড় রাগ’ভোয়াল ।
দিনের পর দিন মোবাইল মানিব্যাগ টাকা সহ অনেক সময় গুরুত্বপূর্ণ কাগজ পাতি পাসপোর্ট ছিনতাই হয়ে যায় এ বিষয়টা টঙ্গী আব্দুল্লাহপুর কিছুটা নিয়ন্ত্রণে আছে কিন্তু গাজীপুর চৌরাস্তা এলাকার আশপাশে দিন দিন বেড়িয়ে চলেছে চুরির ছিনতাই গাজীপুর চৌরাস্তায় পুলিশ বক্স এর আশপাশ দিয়ে পুলিশের সামনেই দিনে দুপুরে অথবা রাতে প্রতিনিয়তই চলছে শিশু কিশোরদের দিয়ে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম এই দৃশ্য দেখার যেন কেউ নেই কখনো কখনো পাবলিক এদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করলেও পুলিশ নিচ্ছে না কোন আইনি পদক্ষেপ তারা কিছু না বলেই কিছুক্ষণ পরে ছেড়ে দিচ্ছে তাদের অনায়াসেই তাহলে কি রয়েছে তাদের সাথে পুলিশের সাথেও কোন গোপনীয় সংযোগ না হয় কেনইবা ছেড়ে দিবে তাদের কেনই বা নেবে না তাদের প্রতি আইনি পদক্ষেপ সাধারণ মানুষের এ নিয়ে ভোগান্তির জন্য শেষ নেই । তাই সাধারণ মানুষ এই ভোগান্তির শিকার থেকে মুক্তি চায় এবং এসব অপকর্মকারীদের প্রতি আইনে যথাযথ প্রয়োগ চান এজন্য গাজীপুর প্রশাসনিক কার্যালয় এর পুলিশ সুপারের শুদৃষ্টি কামনা করেন । যেন খুব দ্রুতই নেয়া হয় এদের প্রতি আইনি পদক্ষেপ এবং জনগণের মাঝে ফিরে আসে স্বস্তির নিঃশ্বাস। সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে গাজীপুর সিটিতে আর যেন কোন মানুষকে পড়তে না হয় এই চুরি ছিনতাইকারীদের কবলে এজন্য প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।