
মো: রাজু আহম্মেদ : গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ রোজ শুক্রবার সন্ধা ৬ টায় গাজীপুর বাসন বাইপাস শোভন চৌধুরী কমপ্লেক্স গাজীপুর রিপোর্টার্স ইউনিটির কার্যলয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান আলোচনার বিষয় ছিল, সাংবাদিকদের সু সংগঠিত করে কি ভাবে গড়ে তোলা যায়।সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে হবে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি সভাপতি মো: এরশাদ আলম শরিফ, সহ সভাপতি, মো: আব্দুল হামিদ, সাংবাদিক মুক্তা রিনা বেগম, সাংবাদিক মো: জাহিদ হাসান, সাংবাদিক রাজু আহম্মেদ,দৈনিক ডাক বেলার প্রকাশক ও সম্পাদক মো: শাকিল আহম্মেদ, সাংবাদিক সুলতানা, সাংবাদিক মো: আব্দুল হামিদ, এস,এম জাহিদ হোসেন আলোচনায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি সভাপতি মো: এরশাদ আলম শরিফ তিনি বলেন, গাজীপুর জেলার সাংবাদিকদের নিয়ে আমাদের গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পথ চলা। গাজীপুরের সাংবাদিকদের সুখে দুখে সবসময় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক ও দৈনিক আজকের আলোকিত সকাল পএিকার নির্বাহী সম্পাদক এম,কাজল খান তিনি বলেন আমি একজন গণমাধ্যম কর্মী মাএ, আমি তিলে তিলে গড়ে তুলেছি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এই ইউনিটি আমার সন্তানের মতো। গাজীপুর জেলা সকল সাংবাদিকদের নিয়ে গড়ে তুলতে সক্ষম হয়েছি, আমরা গাজীপুর জেলা সকল গণমাধ্যম কর্মীদের পাশে আছি এবং মরন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আমি তৃণমূল সাংবাদিক দের সুখে দুখে সবসময় আমি এবং আমার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি পাশে থাকবে। অনুষ্ঠানে শেষ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক রাজু আহম্মেদ তিনি তাত্ক্ষণিকভাবে একটি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের কল্যাণের জন্য একটি কল্যাণ ফান্ড এর শুভ উদ্বোধন করেন, এবং কিছু নগদ অর্থ কল্যাণ ফান্ডে জমা হয়।