
হেলাল চৌধুরী বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া ইলিশিয়া লম্বা রাস্তায় রামু রেলওয়ে স্টেশন ম্যানেজার কে ছুরির আঘাত করে দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে শাহারবিল স্টেশন থেকে বদরখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ছিনতাইর কবলে পড়া ব্যক্তি- আক্তার হোছাইন, পিতা: বদিউল আলম, দক্ষিণ পুকুরিয়া পাড়া ৯ নম্বর ওয়ার্ড, তিনি কক্সবাজারে রামুর রেলওয়ে স্টেশন ম্যানেজারে কর্মরত আছেন।
জানা যায়, বোনের স্বামীর ২ লক্ষ টাকা নিয়ে বদরখালী যাওয়ার পথে কে বি জালাল উদ্দিন সড়ক ইলিশিয়া লম্বা রাস্তায় গাড়ী গতিরোধ পূর্বক ছুরির আঘাত করে টাকা ছিনতাই করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে আসে, তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।