
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকায় পৈত্রিক সম্পত্তি ভাগা-ভাগিকে কেন্দ্র করে নিজ ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মিন্টু‘কে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম অরফে মিন্টু (৩৮) রাজশাহী মহানগরীর শাহমুখদম থানার ভগরইল এলাকার -মৃত আব্দুস সাত্তারের ছেলে।
গত সোমবার রাত সোয়া আটটার দিকে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে নিজ ভগ্নিপতীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী মিন্টুকে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত ভিকটিম মোঃ রুহুল আমিন (৩৮) এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি-জমা ভাগাভাগিকে কেন্দ্র করে এজাহারনামীয় ১নং ও ২নং আসামীর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এজাহারনামীয় ২নং আসামী মোঃ এনামুল (৫৫) ভিকটিমকে কিল-ঘুষি মারে সেই সময়ে ধৃত ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু এর ডান হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমের গলার বাম পাশে কোপ মারলে ঘটনাস্থলে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে দ্রুত এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ২২ মার্চ-২০২৫ তারিখ বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়।
উক্ত ঘটনায় শাহমখদুম থানায় নিহত ভিকটিম এর পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু‘কে গত ২৪ মার্চ ২০২৫ তারিখ রাত সোয়া আটটার সময় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পালপাড়া নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।