
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন চককাপাসিয়া নামক এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এসময় আরিফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম চারঘাট থানাধীন ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের শরিফুল ইসলাম এর ছেলে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তাকৃত আরিফুল ইসলাম এলাকার কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী।
গত ২৯ শে নভেম্বর রাজশাহী ডিবি পুলিশের অভিযানে মোসকেন আলীসহ অপর এক আসামিকে ১৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এরপর আরিফ ও তার অন্যান্য দুই সহযোগী সহ উক্ত ডিবি পুলিশের উপর হামলা করে আসামি ও ফেনসিডিল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চারঘাট থানা একটা মামলা করা হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে মোসকেন আলীকে গ্রেফতার করা হয়।
তবে পুলিশের উপরে হামলায় ঘটনার পরপরই কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আরিফ আত্ম গোপনে চলে যায়।
র্যাব-৫ গোপন সংবাদে জানতে পারে যে অল্প সময়ের জন্য আরিফ তার দ্বিতীয় স্ত্রী সাথে দেখা করতে তার বাড়িতে এসেছে। এমন সংবাদে আজ সোমবার রাত দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কাঁটাখালী থানাধীন চককাপাসিয়া নামক আরিফুলের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে অভিযান চালায়
উক্ত বাড়ি তল্লাশি স্ত্রীর স্বয়ং কক্ষের ভিতরে খাটের তোষকের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিদেশে পিস্তল ও ম্যাগাজিন, গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ী আরিফুলকে রাজশাহী মহানগরীর কাঁটাখালী থানায় অস্ত্র আইনে মামলার দায়ের করে সোর্পদ করা হয়েছে।