
স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন ওরফে কালুকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে কালু রাজশাহীর চারঘাট উপজেলার মুংলী গ্রামের আসরাফ আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উক্ত আসামী কালুকে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ বুধবার (৩১ জানুয়ারি) সন্ধার পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পুলিশ রাজশাহী চারঘাট উপজেলার মুংলী গ্রামে অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন ওরফে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত উক্ত আসামী কালু বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।