
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) চারঘাটের ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ(৯৪৫ বোতল) ফেনসিডিল উদ্ধার করেছে।
আজ রবিবার( ৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার পর
রাজশাহী -১ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, আজ রবিবার(৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র সাত সদস্যের টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় চারঘাট থানার সীমান্ত পিলার ৭৮/৪-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থান হতে মালিকবিহীন বিপুল পরিমান (৯৪৫ বোতল) ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য স্থানীয় চারঘাট থানায় জমা করা হয়েছে।