
চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ নিয়মিত সম্পন্ন হচ্ছে
জাহাঙ্গীর আলম, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ নিয়মিত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় অদ্য ৩ নভেম্বর রবিবার বিকেলে টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয় । চতুর্থ ম্যাচে অংশগ্রহন করে এম আর এন্টারপ্রাইজ উত্তরা , ঢাকা বনাম কালিদাস পাড়া, ঘাটাইল, টাঙ্গাইল । খেলা চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, চালাষ ক্রীড়া চক্রের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, কমিটির সদস্য বৃন্দ এবং সাধারণ সদস্য বৃন্দ । এসময় খেলার মাঠে উপচে পড়া দর্শক ছিল চোখে পড়ার মতো । চালাষ ক্রীড়া চক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর চতুর্থ ম্যাচের ফলাফল: এম আর এন্টারপ্রাইজ, উত্তরা, ঢাকা :০২ কালিদাস পাড়া, ঘাটাইল:০০ । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব চালাষ ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি. নিয়মিত মিডিয়ার বিভিন্ন মাধ্যমে প্রচার এবং প্রকাশ করে যাচ্ছে ।