
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার দলীয় মনোনয়নের দাবিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধারা এ সমাবেশ করেন।
বীর মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, সাতপোয়া ইউনিয়ন কমান্ডার সিরাজুল ইসলাম, পিংনা ইউনিয়ন কমান্ডার আমান উল্লাহ,ডোয়াইল ইউনিয়ন কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশের পূর্বে বাদ জুম্মা নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর পিতা মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান , বঙ্গবন্ধু পার্লামেন্টের দুই দুইবারের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মালেকের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন মুক্তিযোদ্ধা ও মুসুল্লিরা। সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা তাদের সন্তান দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল কে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য দাবী জানান।