
জাহাঙ্গীর আলম, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ২৬ অক্টোবর শনিবার ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে । প্রতিভা বৃত্তি প্রদান ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা , উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম এ ছোবাহান । জনাব মো: মাহবুবুর রহমান খান খসরুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন শ্রী রঞ্জিত চন্দ্র সাহা । শ্রী রঞ্জিত চন্দ্র সাহা ধনবাড়ীর শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নে ব্যক্তিগত ভাবে সবসময় বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে আসছেন । তিনি দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা এবং লেখাপড়ার জন্য উৎসাহিত করতে সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখে যাচ্ছেন । আনসা রহমান ইকরার সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে শ্রী রঞ্জিত চন্দ্র সাহার মা কিরণ বালা সাহা উপস্থিত ছিলেন । প্রতিভা বৃত্তি প্রকল্পের সচিব সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি ধনবাড়ী নওয়াব ইনিস্টিটিউশন , প্রতিভা বৃত্তি প্রকল্পের পরিচালক মো: মাহমুদুল আমীন রইচ এবং প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান খান খসরু এই তিন জন শ্রদ্ধেয় শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় এই বৃত্তি প্রকল্প সুষ্ঠ ভাবে পরিচালিত হয়ে আসছে । প্রতিভা বৃত্তি প্রদান প্রকল্প বিগত ১৮ বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে । এস এস সি পরীক্ষার আদলে প্রতিভা বৃত্তি পরীক্ষা নেওয়া হয় । এবার মোট ২৬৯ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয় । এরমধ্যে ২০২ জনকে সাধারণ বৃত্তি এবং ৬৭ জনকে টেলেন্টপুল ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হয় । বৃত্তি পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১১৪১ জন শিক্ষার্থী । বৃত্তি প্রকল্পের বাহিরেও ধনবাড়ী উপজেলার মেধাবী এবং দরিদ্র ১৫ জন ছাত্রছাত্রীদের এক বৎসরের শিক্ষা উপকরণ প্রদান করা হয় । প্রতিভা বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৪ এর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি , সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , সাংগঠনিক সম্পাদক মো: রনি, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।