
ইমাম হাসান সোহান, স্টাফ রিপোর্টার
“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ই মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস -২০২৫’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইলের আয়োজনে সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফা হক,জেলা প্রশাসক, টাঙ্গাইল। আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) টাঙ্গাইল । আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শুরুর আগে জেলা প্রশাসক জনাব শরীফা হক এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার সমতা আনয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল ।