
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামের আনুমোড় থেকে ভাদালিয়া সড়কে ওজোপাডিকোর লাইনম্যানরা বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল ছাঁটায়ের সময় গাছের ডাল পড়ে একজন পথচারী গুরত্বর আহত হয়।
গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয় জনতা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পরে বলেন তার বুকের ৬ টি হাঁড় ভেঙে গেছে।
আহত ব্যক্তির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামে।
তিনি ঐ এলাকার মৃত ফয়েজ উদ্দিন শেখ এর ছেলে রাশেদুর রহমান রশিদ (৭৫)।
জানা যায়, গত ৮ নভেম্বর রোজ শুক্রবার আনুমানিক দশটার দিকে ওজোপাডিকোর কর্মকর্তা ও কর্মচারীগণ বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল ছাঁটায়ের সময় এই দুর্ঘটনাটি ঘটে।
এবং তাদের অসাবধানতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী দাবী।
তারা আরো বলেন তাদের ইচ্ছা অনুযায়ী গাছ ও গাছের ডাল কেটে পরিস্কার করেন।
তারা অভিযোগ করে বলেন, বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল ছাঁটায়ের নামে চলছে গাছ কর্তন। এই গাছ কর্তনের অভিযোগ স্বীকার করেছে ওজোপাডিকো বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এই বিষয়, ওজোপাডিকো উপ- সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম বলেন, বটতৈল এলাকায় বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল ছাঁটায়ের সময় একজন পথচারী গুরত্বর আহত হয়েছেন।
বিষয়টি আমি অবগত আছি এবং ঐ এলাকায় উপস্থিত ছিলাম। কিন্তু আমার সাথে থাকা কর্মচারীরা আমাকে বিষয়টি তাৎক্ষণিক জানাইনি।
আমি বিষয়টি পরে জানতে পেরেছি। তিনি আরো বলেন নির্বাহী প্রকৌশলীর নির্দেশেই ৭ জনের একটি টিম সহ বটতৈল এলাকায় শুক্রবার সকালে বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল ছাঁটায়ের কাজ করি।
সরেজমিন গিয়ে দেখা যায়, বটতৈল হতে ভাদালিয়া সড়কের বটতৈল এলাকার বৈদ্যুতিক খুঁটির পাশে গাছগুলো ইচ্ছামতো কাটা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইনামুল বলেন, যেখানে ডালপালা ছাঁটাই করলে হতো, সেখানে পুরো গাছ কেটে ফেলে হচ্ছে। এটা কেমন কথা।
গাছ আমাদের পরিবেশের জন্য উপকারী।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওজোপাডিকোর বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, এখানে তো কোনো গাছ কাটা হচ্ছে না।
আমরা শুধু খুঁটির পাশের ডালগুলো ছাঁটাই করেছি। যাতে করে বৈদ্যুতিক তারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। তারপরও কেউ যদি ভুল করে গাছ কেটে ফেলে সেটা খোঁজ নিয়ে দেখা হবে।
তিনি আরো বলেন যে বৃদ্ধা আহত হয়েছেন বিষয়টি আমি অবগত আছি কিন্তু আমার কিছু করার নেই। আপনারা যা পারেন তাই করেন।