
স্টাফ রিপোর্টার।
তানজিম আল হামীম, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের নতুন ও উদ্যমী মুখ, রাজনীতির মাঠে পা রেখেছেন নবীন হলেও তাঁর চোখে রয়েছে স্বপ্ন, আর হৃদয়ে ছাত্রদলের আদর্শের প্রতি অবিচল আস্থা। উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামসুল আলম খান শোয়েব ভাইয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ও অনুপ্রেরণায় তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন।
শুরুর পথ সহজ ছিল না। কিন্তু নিজের আন্তরিকতা, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে তিনি অল্প সময়েই স্থানীয় ছাত্র সমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে উত্তরা পশ্চিম থানা এলাকায় তাঁর একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে, যারা তানজিম আল হামীমকে সামনে রেখে ছাত্রদলের সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।
তানজিম আল হামীম বিশ্বাস করেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত ছাত্রদলই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে পারে। তিনি ছাত্রসমাজের অধিকার আদায়ে এবং সংগঠনকে সুসংগঠিত ও কার্যকর করতে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করেছেন।