
ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুল সালাম সরকার আমাদের প্রতিবেদক সানজিদা রুমার সাথে আলাপ কালে তিনি বলেন ,তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপির রাজনীতি এগিয়ে যাবে, আপনারা জানেন, ৫ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। এই পতনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশের সূচনা হয়। স্বৈরাচারী সরকারের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। জাতীয়তাবাদি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেএী বেগম খালেদা জিয়াকে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা ও অমানবিক নির্যাতনের করেছে স্বৈরাচার হাসিনা সরকার। আমাদের প্রিয় নেএী দেশ রত্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তিনি দেশের উন্নয়নের জন্য এবং মানুষের কল্যাণের রাজনীতি করেছেন। তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচার সরকার যে ভাবে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছে। তা এই ঘটনা বিশ্ববাসি দেখেছে। সবকিছুর অবসান ঘটিয়ে খুব শীঘ্রই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরবে বীরের বেসে সেই অপেক্ষায় আমরা আছি, এবং জনার তারেক রহমান এর নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।