
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্তিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার ফুলবাড়িয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান। এই সময সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী সদস্যরা। পরে ৫১ জনকে ৫১টি ষাঁড় গরু ও ৫১ জনকে বকনা বাছুর গরু দেওয়া হয়, মোট ১০২ জনকে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, আমাদের কালিয়াকৈর উপজেলায় সর্বমোট ১,৪১৯ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল নিবন্ধিত ব্যক্তি সহযোগিতা পাবেন। এ প্রকল্পটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক জীবনে টেকশই ভ‚মিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন । এ সময় প্রকল্পটি দীর্ঘ সময় চলমান থাকলে দরিদ্রতার হার শূন্যের কোটায় আসবে বলে মত প্রকাশ করেন ।