
রহিদুল ইসলাম, রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায়
“আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩” উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ(৮ সেপ্টেম্বর) সকাল ১০টা র্যালি বের করা হয়। র্যালীটি দুর্গাপুর উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে শেষ। এ উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেনসহ সকল প্রশাসনিক কর্মকর্তারা। সভায় বক্তব্যকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, দুর্গাপুর উপজেলার শতভাগ জনসাধারণকে সাক্ষরতায় সয়ংসম্পূর্ণ করতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রস্তুত রয়েছে। আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর কলেজ রোভার স্কাউট গ্রুপ।