
কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি মহিউদ্দীন বিশ্বাস
০২/০৯/২০২৪ ইং তারিখে সময়ঃ সকাল ১১.০০ ঘটিকায় ইবি থানাধীন পাটিকাবাড়ী ইউনিয়ন এর খেজুরতলা গ্রামস্থ খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম ও দুনীর্তির বিরুদ্ধে স্থানীয় মেম্বার মোঃ মতিউর রহমান লিটন (বিএনপি) এর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগন সঙ্গে নিয়ে প্রায় ৫০/৬০ জন মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুনীর্তির কথা তুলে ধরেন যে, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শারিফুজ্জামান @ মানিক ও তার কমিটির সদস্যবৃন্দু একত্রে হয়ে বিদ্যালয়ে টাকার বিনিময়ে অত্র স্কুলের প্রধান শিক্ষক, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী নিয়োগ বানিজ্য প্রায় ২০ লক্ষ টাকা গ্রহণ করে, তারা প্রশাসনের কাছে জোর দাবি জানায় যে, যারা এই দুনীর্তির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়ে মানববন্ধনটি ১১:৪০ ঘটিকায় শান্তি পূর্ণভাবে শেষ করে।