
সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক- ফুলবাড়িয়া সড়কের পূর্ব মৌচাকে ম্যানহোলের ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়েছে কাঠ ও তুষক । যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সরে জমিনে উপজেলার পুর্ব মৌচাক এলাকায় গিয়ে দেখা যায় মৌচাক এলাকার পানি নিষ্কাশনের জন্য পাকা সড়কের সাইড দিয়ে মাটির ৮ফুট নীচ দিয়ে একটি পাকা ড্রেন তৈরি করা হয়েছে এবং ড্রেনের উপর ¯øাব বসিয়ে তার উপর দিয়ে কার্পেটিং করা হয়েছে। সড়কের উপরে পড়া বৃষ্টি বা অন্য যে কোন প্রকারের পানি যাতে সহজে ওই ড্রেনে পড়তে পারে তার জন্য ছোট ছোট ছিদ্রের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া ড্রেনের ময়লা জমে ড্রেনে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা পরিস্কারের জন্য কিছু দুর অন্তর্গত একটি করে ¯øাব বসিয়ে তার উপরে কার্পেটিং করে দেওয়া হয়েছে। সড়ক দিয়ে অতিরিক্ত ভারি যানবাহন চলাচলের কারনে ওই স্থানের একটি ¯øাব ভেঙ্গে নীচে পড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের নজরে না আসলেও এলাকাবাসীসহ পথচারীদের নজরে আসে। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে এলাকাবাসী বা পথচারীরা ওই ম্যানহোলের মুখে কাঠের কয়েকটি ডাল বসিয়ে তার উপর একটি পুরাতন তুষক বিছিয়ে দিয়ে যানচলাচলে জন্য নিরাত্তা নিশ্চিত করে।
এব্যাপারে পথচারীরা জানান উপজেলার এত সন্নিকটে এই সড়কটি জনগুরুত্বপুর্ন সড়ক হওয়া সত্বেও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের লোকজনের দায়ীত্বে অবহেলার কারনে ম্যানহোলের ঢাকনার এঅবস্থা হয়েছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলীর মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।