
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন-ভিসানীতি নিয়ে সরকার নয়, বরং বিএনপি চাপে আছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশ্য শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেছেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোন চাপ অনুভব করছে না।
দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, আজকের শিক্ষাব্যবস্থা নিয়ে দেশে নানা অপপ্রচার করা হচ্ছে। কেরানী তৈরির শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের জন্য কখনোই শুভকর নয়।
শিক্ষামন্ত্রী আরো বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে দাতার দেশ হিসেবে গড়ে তুলতে চান। বিশ্বে প্রথম সারির উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে পরিচিত করতে। আমরা চাই না এ দেশে আর দ্বিতীয়বার একদিনে ৫০০ জায়গায় বোমা ফাটুক, আমরা চাই একদিনে ৫০০ টি মডেল মসজিদ উদ্বোধন হোক।
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ প্রমুখ।