
নিজস্ব প্রতিনিধি,,
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত তারই প্রমাণ মিলেছে আজ ১২ – ফেব্রুয়ারি – ২০২৫ ইং রোজ বুধবার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এবং বাসন প্রেসক্লাবের সভাপতি, ঢাকা কেন্দ্রীয় কমিটি জাতীয় সাংবাদিক সংস্থা (JSS) এর ভাইস চেয়ারম্যান , দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রধান সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও প্রবীণ সাংবাদিক এম কাজল খানের জন্মদিনে। এই দিনটি ছিল গাজীপুরের গনমাধ্যম কর্মীদের কাছে একটি অন্যরকম দিন।
ভোরের সূর্য উদয়ের পরপরই আস্তে আস্তে করে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি প্রেসক্লাবে একত্রিত হতে থাকেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার অসংখ্য সাংবাদিকবৃন্দ সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলেন উক্ত সংগঠনটি সবার লক্ষ্য একটাই উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে হবে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খানের ৫৭-তম জন্মদিন।
তিনি ১২-ই – ফেব্রুয়ারি – ১৯৬৮ সালে নরসিংদী, রায়পুরা পৌরসভা, ( দক্ষিণ পাড়া ) পঁচা বোয়ালিয়া, শ্রীরামপুর গ্রামে খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতাঃ মোঃ আলাউদ্দিন খান, মাতাঃ মৃতঃ জামেলা খাতুন।প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এম কাজল খান খুব ছোট্ট বেলা থেকেই ছিলেন শান্ত মেজাজের এবং মেধাবী পড়াশোনায় ছিল তার গভীর মনোযোগ পড়াশোনা জীবন থেকেই তার দৃষ্টি ছিল সমাজ সেবার দিকে তাই পড়াশোনার পাশাপাশি আশির দশক থেকে তিনি সাংবাদিকতার এই মহান পেশা বেছে নেন।

তিনি১৯৮৮এ জাতীয় সাপ্তাহিক পল্লিবার্তা দিয়ে যাত্রা শুরু করেন তার সাংবাদিক জীবন , জাতীয় দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক দেশ বাংলা, দৈনিক প্রথম ভোর, বর্তমানে বেশ কয়েকটি পত্রিকার সম্পাদক ও উপদেষ্টা, যার মধ্যে অন্যতম দৈনিক দর্পণ, জাতীয় সাপ্তাহিক বিশ্ব বাংলা, দৈনিক মুক্ত খবর, কলম দৈনিক ডাক বেলা, দৈনিক প্রভাতী বাংলাদেশ, জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা, সহ বর্তমানে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকতা জীবনে তার রয়েছে বেশ কিছু সম্মাননা পুরস্কার। সকল গনমাধ্যম কর্মীবৃন্দ এই শুভ দিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সর্বাঙ্গীর মঙ্গল কামনা করে মোনাজাত শেষে কেক কেটে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।