
জাহাঙ্গীর আলম, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ ” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় । উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ । ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, (ধনবাড়ী, মধুপুর, গোপালপুর) উপজেলার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার (ট্যাক্স) আসাদুজ্জামান গালিভ , ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মীর মোহাম্মদ সেলিম, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি,ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন । উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ ইমাম আলী এবং মুহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এবং বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক কামরুল হাসান মাসুদ। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ এনামুল হক সোহেল এর আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের নানা রকম দেশী পিঠা দিয়ে আপ্যায়িত করা হয় । হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫” এ আমন্ত্রিত অতিথিবৃন্দ, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্হানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলায় অংশগ্রহণ করেন ।