
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক বিক্রেতা দুই জনকে গতকাল রাতে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ । আসামি দ্বয়ের পরিচয় এবং মামলার বিবরণ – মোঃ মজনু মিয়া (৫০), পিতা-মৃত আব্দুল মন্ডল, সাং- পাড় বওলা, থানা-ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল এবং মোঃ নিয়ামত (২০), পিতা- – মোয়াজ্জেম, সাং-পোড়াবাড়ী, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল। ধনবাড়ী থানার মামলা নং-০১, তারিখ- ০৫ জানুয়ারি, ২০২৫, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ । আসামিদ্বয়কে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । ধনবাড়ী থানার এস আই মনোয়ার, এ এস আই হাকিম এবং এ এস আই রেজাউল গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিদ্বয়কে গাঁজা বিক্রি করার সময় মোঃ মজনু মিয়ার বাড়ির উঠান থেকে চারশত গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে । এই বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন,’ মাদকের বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশ আপোসহীন ভাবে কাজ করে যাচ্ছে । মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর অবস্থানগত কোন তথ্য পাওয়ার সাথে সাথেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । এছাড়াও অন্যান্য আসামি গ্রেফতারে ধনবাড়ী থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে ‘।