
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ধনবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলায় একজনকে আটক করে বৃহস্পতিবার (২০ মার্চ) টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান, ” ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের উখারিয়াবাড়ীর এক গৃহবধুর (বয়স ২৬) অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০মার্চ) মোঃ রাহিম (৩০) , পিতা- মোঃ হবিবুর রহমান , সাং উখিয়ায়বাড়ী নামের এক আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । বাদীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা যাহা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ এর ৯ (৪) (খ) ধারায় মামলা দায়ের করা হয়” । মামলার এজাহারে জানা যায় ঘটনা সংঘটিত হয়েছে গত শুক্রবার (১৪মার্চ) দুপুরে বাদীর স্বামীর বাড়ি সংলগ্ন স্বামীর অনুপস্থিতির সুযোগে ভূট্টার জমিতে । বাদী দীর্ঘ সময় পর এজাহার দায়ের এর কারণ হিসেবে আসামি কর্তৃক স্হানীয় লোকজন মারফত কোনরকম আপোষ মিমাংসা না করাকে উল্লেখ করেছেন ।