
জাহাঙ্গীর আলম, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে শুক্রবার বিকেলে ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে বিশাল শোডাউন সম্পন্ন হয়েছে। ধনবাড়ী উপজেলা বিএনপি এবং ধনবাড়ী পৌর বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন এই শোডাউনের আয়োজন করে । বিকাল ৩ টায় ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বর থেকে শোডাউনটি শুরু হয়ে ঢাকা – জামালপুর মহাসড়ক হয়ে কলেজ রোড দিয়ে বাজার প্রদক্ষিণ করে কেন্দুয়া রোড হয়ে পুনরায় ধনবাড়ী উপজেলা পরিষদ হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয় । শত শত নেতাকর্মীর অংশগ্রহণে শোডাউনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবাহান , ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধনবাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি,ধনবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ,ধনবাড়ী পৌর যুবদলের সাবেক সম্পাদক ফারুক আহমেদ লাভলু, ধনবাড়ী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ। শোডাউনের পূর্বে ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবাহান এর সভাপতিত্বে ধনবাড়ী বাসস্ট্যান্ডে ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় ।