
হাফিজুর রহমান (যশোর)
আজ যশোর জেলার কেশবপুর উপজেলার সুধীজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ দের সাথে নবাগত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহারুল ইসলাম এর মত বিনিময় সভার আয়োজন করে।
যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহারুল ইসলাম কেশবপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা ও রাজনীতিক ব্যক্তি সাংবাদিকসহ বিভিন্ন সুশীল শ্রেণীর মানুষের সাথে মত বিনিময় করেন।
মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারি দপ্তরের সকলের প্রতি আহ্বান জানান নাগরিক সেবা সু নিশ্চিত করতে সবাইকে ন্যায়নীতির সঙ্গে কাজ করতে হবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক আরো উপস্থিত ছিলেন কেশবপুর পুরো বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।উপজেলার সাংবাদিক সমাজ কবি প্রমুখ।