
মোঃশরিফুল ইসলাম(লিমন),নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ
নৈরাজ্য, আগ্নি সন্ত্রাস ও অবৈধ হরতালের বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার নাগরপুর সদর বাজারের কিছলু মার্কেটে নাগরপুর উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার এ সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃহামিদুর রহমান ঝন্টুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট তারানা হালিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মোঃরিয়াজ উদ্দিন তালুকদার,প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা মোঃসুজায়েত হোসেন।
আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বাদশা,বীর মুক্তিযোদ্ধা মোঃআক্তার হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন সামি,বীর মুক্তিযোদ্ধা মোঃবজলুর রশিদ বাবুল।এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারবৃন্দ।