
শরিফুল ইসলাম(লিমন),নাগরপুর(টাংগাইল)উপজেলা প্রতিনিধি
বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রতিবাদে টাংগাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নেতৃত্ব প্রায় ৫০০ মটরসাইকেল নিয়ে নাগরপুরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে টিটুর নেতৃত্ব শতশত নেতাকর্মী মটরসাইকেল বহর নিয়ে উপজেলায় বিভিন্ন নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করেন।
এদিকে বিএনপি-জামায়েত এর ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধে বিএনপি-জামায়েতর কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায় নি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগ।