
প্রতিবেদক: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সত্যিই কি চমক অপেক্ষা করছে কুষ্টিয়া-৩(সদর) আসনে? একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ যাকে বলা হয় কুষ্টিয়াবাসির গর্ব, সারা বাংলার আওয়ামী রাজনীতিতে যিনি পরিচিত মুখ আগামী ৭জানুয়ারীর দ্বাদশ সংসদ নির্বাচনে তার মুখোমুখি হচ্ছেন যিনি বাংলার রাজনীতি দুরের কথা কুষ্টিয়ার রাজনীতিতে এখনো হাতে খড়ি দেননি, তার বড় পরিচয় তিনি কুষ্টিয়ার রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করা ব্যক্তিত্ব বার বার নির্বাচিত কুষ্টিয়া পৌরসভার জনপ্রিয় মেয়র আনোয়ার আলীর পুত্র, এই পরিচয়ে আনোয়ার পারভেজ তনু মুখোমুখি হচ্ছেন আওয়ামিলীগের হেভিওয়েট প্রার্থী মাহবুবুল আলম হানিফের। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে তবে কুষ্টিয়া-৩ আসনে নতুন মুখ জয়ী হলেও অবাক হবার কিছু থাকবে না,কেননা স্থানীয় আওয়ামী লীগের নিজ ঘরে জমে থাকা ক্ষোভের আগুনে পুড়ে বদলে যেতে পারে অনেক কিছু। কিন্তু কেন এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা?ইতিমধ্যে জাতীয় পর্যায়ের গণমাধ্যমেও উঠে এসেছে বিষয় টি, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন থেকে উঠে আসা মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া-৩ আসনে এমপি হওয়ার পর থেকে যথেষ্ট কাজ করেছেন,তার ঐকান্তিক প্রচেষ্টায় আধুনিক কুষ্টিয়া পেয়েছে কুষ্টিয়াবাসী, হরিপুর সেতু,মেডিকেল কলেজ,আধুনিক শিল্পকলা,এ ছাড়াও কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যবসা বানিজ্য, শিক্ষাখাত সহ কুষ্টিয়াবাসির জিবন যাত্রার মান উন্নয়ন করেছেন। এতো কিছুর পরও আসন্ন সংসদ নির্বাচনে চিন্তার ভাজ পরেছে হানিফ শিবিরে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গিকার ব্যক্ত করেছেন তা যদি শেষ পর্যন্ত বলবৎ থাকে তবে এ আসনে হানিফের বিজয় অনিশ্চয়তার মধ্যে পরতে পারে। কারণ হিসেবে স্থানীয় রাজনীতি একটা বড় ফাক্টর হিসেবে কাজ করবে,বিগত ১০/১২বছরের স্থানীয় আওয়ামী রাজনীতিতে ব্যাপক স্বেচ্ছাচারিতা করা হয়েছে, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে চাটুকার ও সুবিধাবাদীদের হাতে দলের নেতৃত্ব থাকায় সাধারণ জনগণ সবদিক থেকেই বঞ্চিত হয়েছে, ফলে এমপি হানিফের উন্নয়ন চোখে না পরে তৃণমূল নেতাদের অদক্ষতা ও দূর্নীতি চোখে পরেছে সাধারণ মানুষের,যার বাস্তব চিত্র ছিলো বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের শোচনীয় পরাজয়,তারপরও হুশ ফেরেনি সিনিয়র নেতৃবৃন্দের। সেই সাথে দলের অভ্যন্তরীণ কোন্দলও আরও একটি বড় কারন, মাহবুবুল আলম হানিফ চেষ্টা করেছেন কুষ্টিয়া আওয়ামী লীগ কে এক ছাতার নিচে আনতে, তার এ প্রচেষ্টা পুরোপুরি সফল তা বলা যাবে না,কেননা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক জনপ্রিয় অনেক সিনিয়র নেতারা মাহবুবুল আলম হানিফের নেতৃত্ব মেনে নেয়নি, তারপরও অনেকে অনেক হিসাব নিকাশ মিলিয়ে দলে থাকলেও পরবর্তীতে মাহবুবুল আলম হানিফের ডান হাত বলে পরিচিত তারই চাচাতো ভাই আতাউর রহমান আতা’র নেতৃত্ব মেনে নেয়নি,এ বিষয়টি নিয়ে দলের মধ্যে বিভাজন আছে সুস্পষ্ট।কুষ্টিয়া আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা কর্মীরা আছেন দলছুট অবস্থায়,অনেকে আছেন পরিবর্তনের আশায়।আনোয়ার পারভেজ তনু নির্বাচন করার ঘোষণা দিতেই কুষ্টিয়ার ঝিমিয়ে পড়া এক ঘেয়েমি রাজনীতিতে এসেছে চাঞ্চল্য, পাড়া-মহল্লায়, চায়ের দোকান থেকে সর্বত্র আলোচনার খোরাক যোগাচ্ছে হানিফ-তনু’র দ্বৈত রথ।দেখার বিষয় হানিফের উন্নয়ন না কি পরিবর্তনের হাতিয়ার তনু’র প্রতি অন্ধ বিশ্বাস এর বিজয়।এক্ষেত্রে কুষ্টিয়ার বিএনপি’র ভোটারদের একটি বড় ভূমিকা থাকবে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা,যদি বিএনপির ভোটার ভোট কেন্দ্রে আসেন তবে তা ভোটের ফলাফলে বড় নিয়ামক হিসাবে কাজ করবে।