
কাউসার আহমেদ নয়ন :
নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন দেবতলী মধ্যম বাগান এলাকা হতে আমদানী নিষিদ্ধ ৪৬৪ বোতল ফেন্সিডিল ও ৯৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবাবি -কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর
গত ১৩/০৯/২০২৩ ইং তারিখ ২১:৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনা জেলার দূর্গাপুর থানাধীন দেবতলী মধ্যম বাগান এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় পাঁচারকালে ট্রাকের কেবিনের ভিতর থেকে লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুজ্জামান সানি(১৮), পিতা-আরজ আলী, সাং-কানাইল, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা’কে ধৃত করে। উক্ত আসামীর নিকট হইতে ৪৬৪ (চারশত চৌষট্টি) বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল এবং ৯৩০ (নয়শত ত্রিশ) পিস ইয়াবা, ০১ টি মোবাইল সেট (সীমসহ), নগদ-৫২৫০/- টাকা ও মাদক পাঁচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য = ১২,০৭,০০০/-(বারো লক্ষ সাত হাজার) টাকা।