
সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করেছে বেগমগঞ্জ উপজেলা মৎস্য অফিস।
মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলা চত্বরে এ পোনা মাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান, নোয়াখালী জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক জিয়া উদ্দীন ও বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। ১৬৩ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৯৭৫ কেজি পোনা মাছ বিতরণ করা হয়।