
সেলিম রানা, কালিয়াকৈর গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
সোমবার সকালে উপজেলার মৌচাক এলাকায় একাধিক বহু জাতীক রপ্তানি মুখী কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক ও পুলিশ সুত্রে জানায়, উপজেলার তেলিরচালা এলাকায় কারখানার নারী পুরুষ শ্রমিকেরা নূন্যতম বেতন ২২ হাজার টাকা বৃদ্ধির দাবিতে সোমবার সকাল কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সাথে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ও শ্রমিকের সাথে দফায় দফায় সংঘর্ষ হলে এক পর্যায় পুলিশ টিয়াশেল ,সাউন্ড গ্রেডে নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে । দুপুর ২ টার পরে যান চলাচল স্বাভাবিক হয়।
২৩ অক্টোবর ২০২৩