
স্টাফ রিপোর্টার
আওয়ামী প্রেতাত্মা দোসরদের হাতে হামলা ও লাঞ্ছিত হয়েছেন গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ -সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল।(১৭ মে)শনিবার দুপুর ১ টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়,দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস(৩২)ও আওয়ামী প্রেতাত্মা সন্ত্রাসী বাহিনী,আওয়ামী প্রেতাত্মা মাজাহারুল (৩৫),মোঃ শরীফ (৩০), মোঃ রাজিব (৩২),মোঃ সবুজ (৩৫), সর্ব সাং- ময়রা,রিহান মীর (২২) সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন আওয়ামী প্রেতাত্মা সন্ত্রাসী বাহিনী নিয়ে দত্তের বাজার ইউনিয়ন পরিষদের টিয়ার/ কাবিখা প্রকল্পের সভাপতি আওয়ামী লীগ নেত্রীকে করায় যুবদল নেতা প্রতিবাদ করায় আওয়ামী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।এইসব ঘটনার বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ ফেরদৌস আলম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।