
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ মাদক সম্রাজী
আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
এ সময় তার বাড়ি তল্লাসী করে ৩৫ গ্রাম হেরোইন ও একটি দেশীয় চাইনিজ উদ্ধার করে ডিবি পুলিশ।
তবে এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া পৌর সদর এলাকার তার বাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী আইরিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আইরিন পুঠিয়া পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।
গ্রেফতার মাদক সম্রাজী কাউন্সিলর আইরিনের প্রতিবেশি জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে।
তার ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না। রয়েছে তার মাদক সেবনকারী বখাটে বাহিনী। তিনি নারী কাউন্সিলর হওয়ার কারনে মামলার ভয়ে অনেক সচেতন মানুষ নিরব থাকতো। কেউ তার বিরুদ্ধে গেলে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা হামলার হুমকি দেয়া হত প্রতিবেশী সহ আরোও অনেককে। এই নারী কাউন্সিলরের বাড়িতে অনেক সময় অপরিচিত যুবক যুবতীর আনাগোনাও ছিলো প্রতিবেশীর চোখে। তবে প্রতিবেশীরা তার ভয়ে সব সময় আতংকে থাকতেন বলে জানা গেছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। এসময় তার তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে।