
লতিফ মোন্ডল,
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
জাতীয় দৈনিক ডাকবেলাঃ
গাইবান্ধা- সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে বাবু মিয়ার সাথে মৃতঃ ছোলেমান মোন্ডলের ছেলে- হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম গংদের সহিত পূর্বে থেকেই এলাকাগত কিছু তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কলহ ও বিরোধ চলে আসছিল।
অপ্রীতিকর ঘটনায় মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন গত ৯ সেপ্টেম্বর আনুমানিক বিকাল তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের যমুনা নদীর কাজের ৫ নং প্যাকেজ হতে মোটরসাইকেল যোগে বাবু মিয়া তার নিজ বাড়িতে যাওয়ার পথে-চেয়ারম্যান রফিকুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছলে- চেয়ারম্যান রফিকুল ইসলাম’র হুকুমে বাবলু মন্ডল সহ ২০/২২ জনের একটি দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, হত্যার উদ্দেশ্যে মাথার পেছনে সজোরে চোট মারে, এতে সে রক্তাক্ত ও জখম হয়। এ সময় প্যান্টের পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয় । তাকে বাঁচাতে প্রতিবেশী চাচা লিটন মিয়া এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকে এবং গুরুতর আহত হন তারা।
ঘটনাস্থলেই মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। এতে করে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। পরে এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে ও অটো ভ্যান যোগে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ বিষয়ে বাবু মিয়া বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
বাবু মিয়া বলেন- আমরা বিএনপি করি, ওরা আওয়ামী লীগ করে। আমাদেরকে তারা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন ।
এ অবধি প্রকাশ্য ঘুড়ে বেড়ালেও এখনো পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি।