
সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছেন। প্রধান শিক্ষক হারিজ আলী স্কুলের নানা বিষয়ে লাগামহীন দুণীতির একটি শে^তপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার সর্বস্তরের লোকজনের কাছে পৌছে দিয়েছে ওই স্কুলের ছাত্রছাত্রীসহ শিক্ষকবৃন্দ রোববার ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাতছাত্রীরা উপজেলা চত্বরে মিলিত হয়ে হারিজ আলীর পদত্যাগের দাবীতে মিছিল করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।স্কুলের সিনিয়র শিক্ষক জোবায়ের হোসেন জানান প্রধান শিক্ষক তার চাকুরীর দীর্ঘ সময়ে তিনি স্কুলের নানা অনিয়ম করে আসছেন। আমরা তাকে বারন করলেও তিনি কমিটির কিছু লোকজন নিয়ে তার ইচ্ছামত কাজ করে আসছিল। এছাড়াও তার দুর্নীতির কারনে এস,এস,সি পরীক্ষায় স্কুলের ছাত্রছাত্রীদের পাশের হার শত ভাগ থেকে অর্ধেকে নেমে এসেছে, ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরন, ছাত্ররা যদি কোচিং না করে তাদের বাদ্যতামুলক কোচিং এ অংশ গ্রহন করানো, শিক্ষার্থীদের, রুদে দাড় করিয়ে রাখা, শিক্ষার্থীদের মধ্যে কোন্দল বা ডিভিশন সৃষ্টি করাসহ নানা অনিয়ম করে আসছিল। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে প্রধান শিক্ষকের পদ ত্যাগ করা উচিত।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাকবেলাকে জানান প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকসহ আহবায়ক কমিটির সকলকে আমার অফিসে ডাকা হয়েছে। দুই পক্ষের কথা শুনে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশসহ মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কোনমতেই দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না । তাং ২৬.০৮.২০২৪ ইং